ঢাকা   ০৫:৪৬:২০ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

দেশে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার প্রতিবাদে রাউজানে সম্প্রীতি সমাবেশ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃর্ক দেশের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ, লুটপাট, মঠ মন্দিরে হামলার প্রতিবাদে রাউজানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় মুন্সির ঘাটা এলাকায় এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অানোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন, আবদুল লতিফ, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা তপন দে, আবু ছালেক, মোহাম্মদ আসাদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার প্রমুখ। সমাবেশে বক্তারা সরকারের ভাবমুক্তি ক্ষুন্ন করতে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বলে দাবি করেন। সমাবেশ শেষে সম্প্রীতি বন্ধনে শান্তি বার্তা দিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটির সড়কের প্রদক্ষিণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি