1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ইউপি নির্বাচনে ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

নওগাঁয় ইউপি নির্বাচনে ফিরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কাজী কামাল হোসেন, নওগাঁ
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৫৫ বার

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ হোসেন। তাঁকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আক্তার পুলক। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউপি ও রাণীনগর উপজেলার ৮টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিনিই একমাত্র প্রার্থী ।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আক্তার পুলক বলেন, এ পদে মো. ফিরোজ হোসেন ছাড়া আর কেউ বৈধ মনোনয়নপত্র জমা দেননি। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী আগামী আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণের কথা আছে।
কিন্তু নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। ফলে একক প্রার্থী হিসেবে মো. ফিরোজ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানান মাহমুদ আক্তার পুলক।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারী ভাবে নির্বাচিত মো. ফিরোজ হোসেন বলেন, জনগনের প্রকৃত ভালবাসা ছাড়া এই যুগে ইউপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যায়না। এইবারসহ আমি ৩য় বারের মতো বিজয়ী হলাম। ভবিষ্যতে এই পদে আর নির্বাচন করার ইচ্ছে আমার আর নেই। জনগন চাইলে আমি আগামীতে হাঁপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদেই নির্বাচন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net