1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় গাঁজাসহ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

নকলায় গাঁজাসহ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার

শেরপুরের নকলায় প্রায় আড়াই কেজি গাঁজাসহ ২বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পাঁচকাহুনিয়া এলাকার মৃত. ইয়াদ আলীর পুত্র। পুলিশ জানায়, আজিজুল হক একজন মাদক কারবারি। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিশোরগঞ্জের এক মাদক মামলায় আজিজুল হকের ২বছরের সাঁজা হয়। উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় মাদক বেঁচাকেনা হবে এমন একটি সংবাদের ভিত্তিতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে এসআই রাজীব ভৌমিক, এসএসআই শামীম ও মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে অভিযান চালায়। পরে পাঁচকাহনিয়া এলাকার নবী হোসেনের একটি পরিত্যাক্ত বাড়ির সামনে থেকে ২কেজি ৪শ’ গ্রাম গাজাসহ আজিজুলকে গ্রেফতার করে। পরে জানা যায় আজিজুল সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন এবং প্রায় সময় এই পরিত্যাক্ত জায়গাতে মাদক বেঁচাকেনা করত। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা হয়েছে। আবার সে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামিও ছিলেন। শনিবার দুপুরে গ্রেফতার হওয়া আজিজুলকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net