1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
না ফেরার দেশে চলে গেলেন ধর্মপাশা কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

না ফেরার দেশে চলে গেলেন ধর্মপাশা কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪২৯ বার

সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
সোমবার (২৫শে অক্টোবর) দুপুর ১ঃ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল সতাশ (২৭) বছর।

ফয়সাল সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মোশাররফ হোসেনের একমাত্র সন্তান ।

ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ জানান, তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। প্রথমে হাতের তালুতে টিউমার ছিল, পরে ফুসফুস ও হার্টের মাঝখানে টিউমার হয়। তা থেকেই শেষ পর্যন্ত ক্যান্সার ধরা পড়ে। কলকাতা, চেন্নাই সব জায়গায় চিকিৎসা করেন । গত ১০-১২ দিন যাবৎ প্যারালাইজড ছিলেন। আজ দুপুর ১.৩০ দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরো জানান, আজ সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে তার নামাযে জানাযা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এবং নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক আল আমিন খান সহ কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net