ঢাকা   ০৪:৩০:৪০ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ আইনজীবী গোলাম আব্বাছ চৌধুরী দুলাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৫১৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর এর সাবেক সভাপতি জনাব এ্যাডভোকেট গোলাম আব্বাছ চৌধুরী দুলালের সাথে বরিশালে তার চেম্বারে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বরিশাল জেলা জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন এবং বরিশাল মহানগর জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী জুনায়েদ হোসাইন জনি সহ প্রমুখ।
এ সময় জাহিদুল ইসলাম মামুন তার সম্পাদিত “বরিশাল বিভাগ তথ্য হ্যালো গাইড”-২০২১ বইটি এ্যাডভোকেট গোলাম আব্বাছ চৌধুরী দুলালকে উপহার দেওয়া হয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির নির্বাহী সদস্য এড. গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, ‘ ৪০ বছর শেষ করে আইন পেশায় ৪১ বছরে পা রাখলাম, আমার ব্যারিস্টার ছেলে আবির আব্বাছ ও আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমার পুত্রবধূ ব্যারিস্টার আয়েশা আক্তার ও আইন পেশায় রয়েছে।ভবিষ্যতে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ও মানবকল্যাণে কাজ করে যাব।’

উল্লেখ্য, এড. গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বিগত ২৭/৮/১৯৮১ সালে বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য হিসেবে আইন পেশা শুরু করেন।পরবর্তীকালে বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন। মহান আইনপেশায় ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়ে সুনামের সহিত রাষ্টীয় দায়িত্ব পালনে খ্যাতি অর্জন করেন। ২০০১ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়মিত আইন পেশায় আত্মনিয়োগ করেন। ফৌজদারি আইনজীবি হিসেবে জনাব গোলাম আব্বাস চৌধুরী দুলাল বর্তমানে দেশ বরেণ্য আইনজীবী হিসেবে ব্যপক সমাদৃত ও পরিচিত। বরিশালের মাটি ও মানুষের আত্মার আত্মীয় বিশিষ্ট আইনজীবী ও রাজনিতিক সাবেক সাংসদ মরহুম এডভোকেট গোলাম আহাদ চৌধুরী সাহেবের সুযোগ্য উত্তরসূরী জনাব গোলাম আব্বাস চৌধুরী দুলাল তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে সবশেষ বরিশাল মহানগর আওয়ামীলীগের কৃতিমান সভাপতি ছিলেন। বর্তমানে তিনি মহান আইন পেশার পাশাপাশি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃত্বে দেশ মাতৃকার সেবায় আত্মনিবেদিত।
গত ১৯ সেপ্টেম্বর রবিবারে সুপ্রিমকোর্টে এই প্রখ্যাত আইনজীবী ৪০ বছরে পর্দাপন করায় শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপনার্থে সুধী সমাবেশ আয়োজন করা হয়, যাতে মন্ত্রী সহ, দেশ বরেণ্য অনেক আইনজীবী ও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি