1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৯৪ বার

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর বুধবার এস জেড এইচএম ট্রাস্ট শিক্ষা বিভাগের প্রধান, গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী (মাঃ)’র নেতৃত্বে এক জশনে জুলুস মাদ্রাসা ময়দান হতে আরম্ভ হয়ে নাজিরহাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত শেষে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন জুলুস পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে রাহ্বারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)’র বাণী পাঠ করেন এস জেড এইচএম ট্রাস্ট প্রতিনিধি এবং বখতপুর দায়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বটন কুমার দে।মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন ও মুহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় পর্ষদের সদস্য জনাব মোতাহের হোসেন বাবুল, আওয়ামীলীগ নেতা জনাব আবুল বশর, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর সাংগঠনিক সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম, হাফেজ আবুল কাশেম, আক্কাস উদ্দিন মানিক, অত্র মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মাওলানা মুহাম্মদ নাজিমুল হক, নানুপুর ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদুল আলম, স্থানিয় আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইমরান,সাইদ ইমাম লিটন প্রমুখ।
বক্তারা বলেন, রাসূলে পাক (দঃ) মানবজাতির জন্য রহমত স্বরূপ। জাহেলীয়া যুগে সমগ্র আরব জাতি যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন রহমাতুল্লীল আলামিন (দঃ) আজকের এই দিনে ধরায় আগমন করেন এবং মনবজাতিকে শান্তি ও আলোর পথ দেখান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এবং সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ জয়নাল আবেদীন জুলু, মঞ্জুরুল আলম চৌধুরী, সাংগঠনিক সমন্বয়কাী মাষ্টার কবির আহাম্মদ, মাহাবুবুল আলম সওদাগর, দিদারুল আলম, মাষ্টার নাছির উদ্দিন, আকতারুজ্জামান চৌধুরী বাবর, নুরুল হুদা, আনিস সোহেল, আলি নেওয়াজ,মোহাম্মদ আলমগীর, আনিসুল খান বাবর, মামুন মিয়া, মোহাম্মদ কাইয়ুম, আলাউদ্দিন, কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ আজগর, মাদ্রাসার অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম এবং মাদ্রাসার শিক্ষকমন্ডলী।
মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ কাইছার উদ্দিন। আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী। পরিশেষে তার্বারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net