1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে তিস্তার বন্যায় ভিটা হারানোদের পাশে জামায়াতে ইসলামী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

রংপুরে তিস্তার বন্যায় ভিটা হারানোদের পাশে জামায়াতে ইসলামী

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২৮২ বার

রংপুরের গংগাচড়া উপজেলায় বন্যায় বসতভিটা বিলীন হওয়া ২৫টি পরিবারের মাঝে,জামায়াতে ইসলামীর পক্ষ থেকে,প্রত্যেক পরিবারকে নগদ (৪০হাজার) চল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

রংপুর জেলা শাখার উদ্যোগে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা মোঃ আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোঃ মমতাজ উদ্দিন।

রংপুর জেলা আমীর অধ্যাপক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও উপজেলা আমীর অধ্যাপক মোঃ রায়হান সিরাজীর পরিচালনায়, অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, জেলা নায়েবে আমীর,অধ্যক্ষ মুহাম্মদ আবদুল গনি,জেলা সেক্রেটারি মাওঃ মোঃ এনামুল হক,উপজেলা সেক্রেটারি মোঃ নায়েবুজ্জামান সহ স্হানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন,প্রতিবেশী রাষ্ট্রের অ-বন্ধু সুলভ আচরণ ও অসহযোগিতার কারনে, শুকনো মৌসুমে পানি প্রবাহ বন্ধ করা,অন্যদিকে বর্ষা মৌসুমে পানির প্রবাহ ছেড়ে দেয়ার ফলে এই অঞ্চলের মানুষ গুলোকে প্রায়শই এরকম দূর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
সমাধানের জন্য,একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই,সকল সমস্যা সমাধান হলে জাতি,ধর্ম,বর্ন নির্বিশেষে দারুণ এক সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করা সম্ভব।

বিশেষ অতিথি বলেন,বিপদ মসিবতের সময় হতাশ না হয়ে,মহান আল্লাহর মুখোমুখি হতে হবে এবং এটিই একজন মোমিনের বৈশিষ্ট্য।
তিনি সকলকে ধৈর্য ধারণ করা সহ আল্লাহ মুখী হওয়ার আহবান জানান।

গত ২০ সেপ্টেম্বর ২০২১ এর এই আকস্মিক বন্যায়,বেশ কিছু ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, তাত্ক্ষণিকভাবে স্হানীয় সংগঠনের পক্ষ থেকে, নগদ অর্থ প্রদানসহ ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net