1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম উত্তরদা ইউনিয়নে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

লাকসাম উত্তরদা ইউনিয়নে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

এস এম শাহজালাল-লাকসাম,কুমিল্লা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩১৬ বার

“সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই-হিন্দু- মুসলিম -বৌদ্ধ -খ্রিস্টান মোরা ভাই ভাই।এই প্রতিপাদ্য কে সামনে রেখে লাকসাম উপজেলার ৬ নং উত্তরদা ইউনিয়নে ৯ নং বিট লাকসাম থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পিবার (২১অক্টোবর) সকাল ১১ টা উত্তরদা ইউপি কার্যালয় হতে একটি র‍্যালী বের করা হয়।র‍্যালীটি ইউনিয়ন পরিষদ হতে কুমিল্লা -নোয়াখালী মহাসড়কে এসে সংখিপ্ত বক্তব্যে এটি শেষ হয়।পরে ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গোৎসব কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ নং বিট পুলিশ
ও আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে।

৬ নং উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনুর রসিদের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন লাকসাম থানার পুলিশের এ এস আই সাজু।বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনীত প্রার্থী ইমাম হোসেন।এ সময় র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বাদল,২নং ওয়ার্ড হারাখালের মেম্বার মাসুদুল হক,চকিদার বাতেন সহ সকল ওয়ার্ড মেম্বার ও গ্রামপুলিশগন।

বক্তারা বলেন, সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী পূজামন্ডপে হামলা, বসতবাড়িতে অগ্নি সংযোগ, ও পরিকল্পিত নাশকতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলায় অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ দেশ গড়তে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net