ঢাকা   ০৬:৪৭:২৮ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

স্মরণসভায় নেতৃবৃন্দ : কমরেড মেহেদী ছিলেন মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪১৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভাষা সৈনিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা প্রয়াত কমরেড নূরুল হক মেহেদীর স্মরণসভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতিতে কালো ও বিদেশি প্রভাব মুক্ত বাংলাদেশ গড়ার পুরোধাব্যক্তি, তেল-গ্যাস-বিদ্যু-বন্দর নিয়ে বিদেশি চক্রান্তের বিরুদ্ধে জাতীয় আন্দোলনের প্রধান উদ্যোক্তা কমরেড মেহেদী ছিলেন মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ। কখনো কোনো ক্ষমতার মোহে নিজেকে আবদ্ধ করেননি তিনি।

সোমবার (১১ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা প্রয়াত কমরেড নূরুল হক মেহেদীর ৬ষ্ট মত্যুবার্ষিকী উপলক্ষ্ নাগরিক স্মরণ মঞ্চ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্মরণ মঞ্চের সমন্বয়কারী ও এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করবেন জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, গরিবী হটাও আন্দোলন সভাপতি ছায়েদুল হক লিটন, সাধারন সম্পাদক মিতু ইসলাম, মো. খায়রুল ইসলাম প্রমুখ।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশপ্রেমিক রাজনিতিক ও গরীব মুক্তি আন্দোলনের নেতা কমরেড নুরুল হক মেহেদী আজীবন দুর্নীতি আর কালো টাকার বিরুদ্ধে ছিলেন সোচ্চার। জমিদার পরিবারের একজন সন্তান সারাটা জীবনে কাটিয়ে দিল একটি শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে।

তিনি বলেন, ক্ষমতার রাজনীতি কমরেড মেহেদীকে টানতে পারেনি। মেহনতি মানুষের অধিকার আদায়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ থেকে নিজেকে দূরে সরাতে পারেনি তিনি। সাম্রাজ্যবাদ আর আধিপত্যবাদ বিরোধী রাজনীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রথম সারিতেই থাকতেন তিনি।

এনামুজ্জামান চৌধুরী বলেন, কমরেড মেহেদীর চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণীয় নয়। তার চলে যাওয়ায় আমরা হারিয়েছি একজন অভিভাবকে। তিনি যেকোন মুহূর্তে যতই ব্যস্ত থাকতেন তবুও সবার সাথে কুশল বিনিময় করতেন। সব সময় আমাদের খোঁজ খবর নিতেন। কমরেড মেহেদী বাংলাদেশের রাজনীতির এক উজ্জল নক্ষত্র ছিলেন।

হামদুল্লাহ আল মেহেদী বলেন, কমরেড মেহেদী ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন লড়াকু সৈনিক। কমরেড মেহেদী ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি সাধারণ মানুষের মুক্তির আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে জনগনের মুক্তির আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন কমরেড মেহেদী। দেশের সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয়। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তার সোচ্চার ভূমিকা আজকের প্রজন্মকে লড়াই-সংগ্রামে অনুপ্রাণীত করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি