1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন যারা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

হাটহাজারীর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন যারা

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫১৬ বার

স্থানীয় সরকার নির্বাচনের ৩য় ধাপে ঘোষিত তফসিল মতে আগামী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদেও নির্বাচন হবে।

বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক চেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবেদন করেছেন এক ইউনিয়ন হতে কয়েকজন করে।
গতকাল গণভবনে বৈঠকের পর আজ দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত ঘোষণা প্রকাশিত হয়েছে দপ্তর সম্পাদক- বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে। এতে দেখা যায়, বর্তমান চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকারী ৬ জন আবারো মনোনয়ন পেয়েছেন। আর ৭ জন নতুন মনোনয়ন পেলেন। উল্লেখ্য যে, উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদে সীমানা জটিলতা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন আয়োজন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। বাকি ১৩ পরিষদে নির্বাচন হতে যাচ্ছে।

নৌকা প্রতিক পাওয়া বর্তমান চেয়ারম্যান গণ↓হলেন
শিকারপুর ইউপি- আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকী চেয়ারম্যান, ধলই ইউপি- আলমগীর জামান সিআইপি চেয়ারম্যান, গুমানমর্দ্দন ইউপি- মুজিবুর রহমান মুজিব চেয়ারম্যান, মেখল ইউপি- সালাহউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, গড়দুয়ারা ইউপি- সরোয়ার মোরশেদ তালুকদার চেয়ারম্যান এবং চিকনদণ্ডী ইউপি- হাসান জামান বাচ্চু চেয়ারম্যান।

এবার নতুন যারা নৌকা প্রতিক ↓ পেলেন
মির্জাপুর ইউপি- আকতার হোসেন খাঁন সুমন, নাঙ্গলমোড়া ইউপি- হুমায়ুন কবির, ছিপাতলী ইউপি- জয়নাল আবেদীন জসিম মুন্সি, উত্তর মাদার্শা- শাহেদুল আলম, ফতেপুর ইউপি- জয়নাল আবেদীন, দক্ষিণ মাদার্শা ইউপি- সরোয়ার উদ্দীন এবং বুড়িশ্চর ইউপি- বেলাল উদ্দিন বিজয়।

এরিমধ্যে মনোনয়ন বঞ্চিত অনেকে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকছেন বলে কানাঘুষা চলছে। এই সারিতে রয়েছেন- দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান এম এ মজিদ। এছাড়া আরো ২/১টি ইউপিতে এমন শোনা গেলেও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net