1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩ খুনের ঘটনায় পুত্র বধু সহ বড় ছেলে পুলিশ হেফাজতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

৩ খুনের ঘটনায় পুত্র বধু সহ বড় ছেলে পুলিশ হেফাজতে

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার

মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড়ের নতুন বাজার এলাকায় স্বামী, স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড়ের নতুন বাজার এলাকায় মোস্তাফা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পরিবারের বড় ছেলে ও তার স্ত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকার মোস্তাফা সওদাগর (৭০), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৫৫) ও মেজ ছেলে আহমেদ হোসেন (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, নতুন বাজার এলাকায় মোস্তাফা সওদাগরের বাড়িতে গতকাল ভোররাতে স্ত্রী, সন্তানসহ মোস্তাফা সওদাগরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছে। তবে ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরিবারের বড় ছেলে ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওসি।

মোস্তাফার ছোট ছেলে আলতাফ হোসেন জানান, তিনি রাতে কর্মস্থলে ছিলেন। প্রতিবেশী এক নারী ফোন করে তাদের ঘরে ডাকাত ডুকেছে, তার বড় ভাই চিৎকার করছে বলে জানান। বাড়িতে এসে বাবা-মা ও মেজ ভাইয়ের লাশ দেখতে পান তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) এএসপি লাবীব আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। তিনি আরও বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net