1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা দক্ষিণ বন্দর এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

আনোয়ারা দক্ষিণ বন্দর এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আনোয়ারা সংবাদদাতা ;;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৪২ বার

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস.সি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় সহকারী শিক্ষক মোঃ আফসারের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ সেলিমের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে এ মিলাদ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী , প্রধান আলোচক বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা কাজী আব্দুল হান্নান, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক এম এ রশিদ এবং রফিক আহম্মদ খান উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সিনিয়র শিক্ষক প্রদীপ কান্তি বিশ্বাস, আমানে খাতুন , চুমকি নাথ, সহকারী শিক্ষক শওকত হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফয়জুল হক সহ আরো অনেকে। এসময় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়। ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net