ঢাকা   ১২:১৫:০৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

আশুলিয়ায় পুলিশের করা মামলায় সাংবাদিক গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫৪৩ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বাসিন্দা এক পুলিশ কর্মকর্তা। দায়েরকৃত মামলায় স্থানীয় সাংবাদিক ইউসুফ আলী খান’কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে দশটায় আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের উত্তর গাজিরচট (বুড়িবাজার) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী একই এলাকার বাসিন্দা এসআই মোঃ জোনাব আলী । তিনি বর্তমানে ঢাকার বনানীতে এন্ট্রিটেরিজম ইউনিট মিডিয়া অ্যাওয়ারনেস শাখায় কর্মরত।

ওই পুলিশ কর্মকর্তার অভিযোগে গ্রেফতার হওয়া ইউসুফ আলী দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আশুলিয়া থানায় দায়ের করা মামলায় (নং-৪৯ ) ১ নং আসামি বড় ভাই শাহজাহান এবং ইউসুফ আলীকে ২ নং আসামী করা হয়। সেখানে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বাদী ও অভিযোগ সূত্রে জানা যায়, ট্রাকে করে বাড়ির সামনে নির্মাণ সামগ্রী বালি ফেলতে নিষেধ করায় ইউসুফ আলীর উসকানিতে তার ভাই শাহজাহান তাকে এলোপাথাড়ি নাকে-মুখে কানে কিল-ঘুসি মেরে আহত করে। শুধু তাই নয় তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকাও নিয়ে যায় তারা।

উত্তেজিত বিবাদীরা তার বাড়ির ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও বিবাদীরা কিল-ঘুসি মেরে শ্রীলতাহানি করেছে বলে দাবি করেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাসিমা আক্তার এই প্রতিবেদককে জানান, বাড়ির সামনে বালি ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মূলত পুলিশ কর্মকর্তা জোনাব আলীর বাড়ির রাস্তার পাশে সাংবাদিক ইউসুফ আলীর বড় ভাই শাহজাহান বাড়ি নির্মাণের জন্য আনা বালি ফেলতে গেলে তিনি নিষেধ করেন। বাধা অমান্য করে ট্রাকের বালি ফেলতে চাইলে দুইজনের উচ্চ বাক্য বিনিময় হয়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ইউসুফ আলী ও এলাকার মানুষজন সেখানে জড়ো হয়ে বালি ফেলা বন্ধ করে ট্রাকটিকে ফিরিয়ে দেন এবং দুই পক্ষকে শান্ত হতে বলেন। কিন্তু জাতীয় জরুরি পরিষেবা ”৯৯৯” এ কল করে পুলিশে খবর দেন জোনাব আলী। এদিকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক আওয়াল হোসেন অভিযুক্ত বড় ভাই শাহজাহানকে না পেয়ে ছোট ভাই ইউসুফ আলীকে থানায় নিয়ে যায়। পরদিন সোমবার(২২ নভেম্বর) সকালে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করেন।

ইউসুফ আলীর স্ত্রী মোছা: রাশিদা আক্তার জানান, ঘর নির্মাণের বালি ফেলাকে কেন্দ্র ভাসুরের সঙ্গে বাকবিতণ্ডা হয় প্রতিবেশী পুলিশ কর্মকর্তা জোনাব আলীর সঙ্গে। কিন্তূ আমার স্বামীকে ষড়যন্ত্রমূলক এই মামলায় ফাঁসানো হয়েছে। সে এমনিতেই অনেক কষ্টে আছে। দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছে। মূলত তারা পুলিশ তাই তারা এই ক্ষমতা দেখিয়েছে।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: আওয়াল হোসেন এর মুঠোফোনে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে পুলিশের মামলায় সাংবাদিক কারাগারে যাওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ইউসুফ আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি