1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধ পরিকর : জেলা প্রশাসকক ইশরাত জাহান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

ইউপি নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধ পরিকর : জেলা প্রশাসকক ইশরাত জাহান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ বার

হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচন অবাধ,সুষ্টু ও নিরপেক্ষ করতে সরকার সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছে। তিনি বলেন নির্বাচন সুষ্টু করতে ডিজিএফআই,এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করে যাচ্ছে। সারাদেশে ভোটারদের সরব উপস্থতিতে নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। তিনি প্রার্থীদের উদেশ্যে আরও বলেন,আপনারা সবাই একই উপজেলায় পাশাপাশি বসবাস করেন। নির্বাচন একটা ক্ষণস্থায়ী ঘটনা আপনার সবাই আত্মীয় প্রতিবেশী। আপনারা এমন কোন আচরন করবেননা,নির্বাচন শেষে যেন একজনের মুখ আরেকজনের দেখতে লজ্জা না লাগে। আজমিরীগঞ্জে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন। সুতরাং নির্বাচন সুষ্টু হবে সন্দেহের কোন কারন নাই। এছাড়া তিনি চলতি এস এসসি পরীক্ষার জন্য পরীক্ষার্থিদের কথা বিবেচনা করে ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী সকল চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্ধীতাকারী প্রার্থীদের প্রচারনার জন্য মাইকিং করা থেকে বিরত থাকার আহবান জানান।তিনি ১৫ নভেম্বর সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলানায়তনে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত আচরণ বিধি অবহিত করণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্টিত সভায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এডিসি তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী,এ এসপি সার্কেল আবুল খয়ের, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম,সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ,সহকারী রির্টানিং অফিসার প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুল হক,কৃষি অফিসার একে এম মাকসুদুল আলম,মৎস অফিসার আসাদ উল্লা, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ প্রমূখ।এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সংরক্ষিত ও সাধারণ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net