1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও’র হুন্ডি সম্রাট পলাশ র্যাবের হাতে আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

ঈদগাঁও’র হুন্ডি সম্রাট পলাশ র্যাবের হাতে আটক

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার

কক্সবাজারের ঈদগাঁও থেকে রেজাউল করিম পলাশ নামে এক হুন্ডি সম্রাট ও চোরাকারবারিকে আটক করেছে র্যাব।

গতকাল রবিবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইল জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

আটক রেজাউল করিম পলাশ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে।

তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত বলে দাবী করেছে র্যাব।

র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার রাতে র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র্যাবের কাছে স্বীকার করেছেন দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তাকে ঈদগাঁও থানায় হস্তান্তরের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net