1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কবি ও অভিনেতা এন জামানের জন্মদিন উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

কবি ও অভিনেতা এন জামানের জন্মদিন উদযাপন

রেজা শাহীন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৬৩০ বার

পদ্মা মেঘনার মিলন স্থলের ভূখণ্ড ঐতিহ্যবাহী চাঁদপুর। একে বাহু বাড়িয়ে জড়িয়ে আছে পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার স্রোত ধারা । নদীর ছন্দময় কুলকুল ধ্বনিতে বেড়ে উঠেছেন কবি ও অভিনয় শিল্পী এন জামান। স্বভাবতই প্রকৃতি থেকে আত্মস্থ করেছেন কবিতার মূলসূত্র ও অভিনয় । তিনি ইতোমধ্যে সহজসরল শব্দচয়নে ছান্দসিক পঙক্তিমালার মাধ্যমে গভীরে প্রবেশের যাদুকরী ক্ষমতা রপ্ত করেছেন। তাই তার কবিতা বাস্তবমুখী।

কবি ও অভিনেতা এন জামান, সহজসরল কিন্তু চাঁদপুরের বৈশিষ্ট্য বিদ্যমান তার মাঝে আদ্যপ্রান্ত। এটাই বুঝি মৃত্তিকার প্রতি রক্তের টান। গতকাল (১৭ নভেম্বর) ছিল তার জন্মদিন। সবসময় ঘটা করেই পালন করেন। তবে, এবারের জন্মদিন ছিল অন্যরকম। শুটিং হাউসে কাজের ফাঁকে সবার সাথে জন্মদিন উদযাপন। সাথে ছিল অভিনেতা এবিএম সোহেল রশিদ, নিলয়, হিমি এমডি মনির, পরিচালক স্বপন বিশ্বাস হেদায়েত উল্লাহ তুর্কীসহ অনেকে।

এন জামান একজন ভালো সংগঠক। একজন দক্ষ ব্যবস্থাপক। তার চেয়েও বড় কথা তিনি একজন কলম সৈনিক এবং একজন উদিয়মান কবি। তার দুইটি কবিতার বই, ‘অনুভবের আড়ালে তুমি’ ও ‘বন্ধু’ ইতোমধ্যেই পাঠক প্রিয়তা পেয়েছে। এন জামান অভিনয় করেছে অনেক নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘ফুল’, ‘নাক ফুল’, ‘ইন্টারভিউ’, ‘আমি তুমি অতঃপর ভালোবাসা’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net