1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার

বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান ও সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর মুক্তি এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার নতুন ব্রীজ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন-সম্পাদক সাবেক কেএম আব্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ বলেন, বড় বড় দাগী আসামীরা নিঃশর্ত মুক্তি পাই অথচ ৭৭ বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পায়না। জনগণ বিশ্বাস করে খালেদা জিয়া’র মুক্তিতে বাধা সরকার। বেগম খালেদা জিয়া’কে নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে জনমনে স্বস্তি দিন। তিনি রাজীব আহসান ও আকরামুল হাসান মিন্টুর মুক্তি এবং ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল সহ নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও আব্দুস সাত্তার পাটোয়ারীর মুক্তির দাবি জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতা যথাক্রমে কামাল উদ্দিন, এম হাশেম চৌধুরী, আবু তাহের, মো. ইউনুচ, আবদুস সবুর, অহিদুল ইসলাম, সালাহ উদ্দিন জাহেদ, শহীদুল ইসলাম সায়েম, আবসার উল্লাহ, মো. ইসমাইল, এনামুল হক সজিব, মো. তৈয়ব, আমান উল্লাহ আমান, গাজী ফোরকান, আহমদ নুর এরিক, রিয়াদ হোসেন, আব্দুল্লাহ আল রাফি, মাহমুদুল ইসলাম রহিত, বাহাদুর আলম, আবসার উদ্দিন হাসান, মঈনুদ্দীন যায়েদ, হাসান হিমু, জাহেদুল ইসলাম, তারেকুল ইসলাম হেলাল, মো. মাঈনুদ্দীন, মাহমুদ উল্লাহ, আব্দুল গফুর, তানভীর আহমদ ফাহিম, তৌহিদুল ইসলাম, আওয়াল করিম, মো. ইসফাক মাহমুদ, মো. মুহিব উল্লাহ, আরফাতুল ইসলাম রাফি, জসিম উদ্দিন, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ মাহমুদ শাকিল, সদস্য সচিব জাহেদ হাসান তারেক, যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম মিনার, বোয়ালখালী স্যার আশুতোষ কলেজ ছাত্রদলের আহ্বায়ক এম নেজাম উদ্দিন, আনোয়ারা সরকারী কলেজ ছাত্রদল নেতা শফিকুল আলম চৌধুরী, মোফাজ্জল হোসেন জুয়েল, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সাকিবুল ইসলাম হাসনাত, বাঁশখালী আলাউল কলেজ ছাত্রদলের আহবায়ক তারেকুল ইসলাম,সদস্য সচিব আরমান সিকদার, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব সায়েদ মাতব্বর, বোয়ালখালী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ তানভীর, মো. কায়েম উদ্দিন, মো. আরমান, মো. রিয়াদ, আশেক, কোরবান আলী শাকিল, আকরাম, মো. তারেক, সাইফুল ইসলাম, ইসতিয়াক মাহমুদ, কফিল উদ্দিন, আমজাদ হোসেন মারুপ, মো. আরিফ, মো. আরমান, মো. সাগর, মো. মুন্না, মো. রায়হান, মো. রিফাত, মো. সবুজ, মো. ফাহিম, সাইফুল ইসলাম, আবু সালেহ সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net