1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় মাদক মামলায় নারীর আমৃত্যু কারাদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

গাইবান্ধায় মাদক মামলায় নারীর আমৃত্যু কারাদণ্ড

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বার

গাইবান্ধায় মাদক মামলায় মল্লিকা বেগম (৩৮) নামের এক নারীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া এই মামলার অপর আসামি আইয়ুব আলী মন্ডলকে (৪৬) খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মল্লিকা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

মল্লিকা বেগম জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাহাপাড়া খলসি গ্রামের আইয়ুব আলী মন্ডলেরর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালে নিজবাড়ী থেকে ১শ গ্রাম হেরোইন ও ৩শ ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মল্লিকা-আইয়ুব আলী দম্পতিকে আটক করে পুলিশ। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক মমিরুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

আদালত এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ১১ নভেম্বর রায়ের দিন ধার্য করেন।

আজ সেই ধার্য তারিখ অনুযায়ী আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারক মল্লিকা বেগমকে অমৃত কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া মামলার অপর আসামি আইয়ুব আলীকে খালাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net