ঢাকা   ০৩:২০:০৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

চিকনদন্ডী ইউনিয়নবাসীর সর্বোত্তম সেবা নিশ্চিত করবো’ -সমাবেশে বাচ্চু চেয়ারম্যান

কে এম ইউসুফ (হাটহাজারী চট্টগ্রাম) ::
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাটহাজারী উপজেলার খন্দকিয়া-শিকারপুর সওদাগর বাড়ি এলাকায় নির্বাচনী সভা করেছেন চিকনদন্ডী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসান জামান বাচ্চু।

নৌকা মার্কার সমর্থনে আয়োজিত সভায় বক্তারা বলেন নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

কে এস নজুমিয়া হাই স্কুলের সামনে প্রবীণ আওয়ামিলীগ নেতা জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে, যুবলীগ নেতা হোসাইন আহমেদের সঞ্চালনায় রবিবার (১৩) নভেম্বর সন্ধ্যায় আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন→ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী হাছান জামান বাচ্চু।

উপস্থিত ছিলেন- প্রবীণ আওয়ামীলীগ নেতা রফিক সওদাগর, আব্দুল কাইয়ুম, ইউছুপ মিয়া, ফরিদ উদ্দিন, ফিরোজ আহমেদ, ইব্রাহিম, আব্দুল জব্বার,

উত্তর জেলা যুবলীগের সদস্য আলমগীর কবির, সাবেক চিকন্দন্ডী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান,
ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কায়সার হামিদ, উত্তর জেলা যুবলীগ নেতা নেজাম উদ্দিন তনি, যুবলীগ নেতা এরশাদ, শাহজান, ফয়সাল, ফরহাদ, মহিন, সোলায়মান, ইউছুপ, সাবেক উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি দিদার আলম, ছাত্রলীগ নেতা কায়সার, মিজান,
উত্তর জেলা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন হাশমি, আরাফাত, চিকন্দন্ডী শিশু কিশোর মেলা সভাপতি বাদশা, জিয়াউর রহমান কলেজ ছাত্রলীগ নেতা বোরহান, সানজিল, রিয়াদ সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

সমাবেশে বক্তারা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রদত্ত নৌকা প্রতীকের প্রার্থী বাচ্চু ভাইকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই ইউপি উপহার দিতে কাজ করতে হবে। তবেই উন্নয়ন যাত্রা অব্যাহত রইবে।

বক্তৃতায় হাসান জামান বাচ্চু বলেন- চিকনদন্ডী ইউনিয়নকে আধুনিক সময়োপযোগী ডিজিটাল ইউনিয়নে পরিণত করতে আমি ওয়াদাবদ্ধ।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি