1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এলজিএসপি-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

চৌদ্দগ্রামে এলজিএসপি-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার উদ্যোগে বিশ্ব ব্যাংকের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে এলজিএসপি-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৬৭৪ কোটি টাকা বরাদ্ধ চেয়ে প্রস্তাবনা পেশ করা হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও পৌর সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় পৌর সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের টিম সুপারভাইজার প্রকৌশলী সুধীর কুমার শর্মা (ড্রেন বিশেষজ্ঞ), প্রকৌশলী আওলাদ হোসেন (শহর পরিকল্পনাবিদ), মাহবুবুর রহমান (পরিবেশবিদ) সহ বিশ্ব ব্যাংকের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যানেল মেয়র-২ মিজানুর রহমান, কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, সাইফুল ইসলাম শাহিন, কাজী বাবুল, কামাল উদ্দীন, মোশাররফ হোসেন, হাসান শরীফ মামুন, মহিলা কাউন্সিলর আমেনা বেগম, ফিরোজা বেগম, জুলেখা বেগম, পৌর ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, টিএলসিসি ও ডব্লিউসিসি এর সকল সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

কর্মশালায় পৌর এলাকায় বহুতল সুপার মার্কেট, কিচেন মার্কেট, ড্রাম্পিং ষ্টেশন, বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ, আধুনিক পশু জবাইখানা, লাইটিং, রাস্তা-ড্রেন, ব্রিজ-কালভার্ট, ফুটপাথসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ৬৭৪ কোটি টাকা বরাদ্ধ চেয়ে প্রস্তাবনা পেশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net