1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিজয়করা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে বিজয়করা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪৮০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজের স্কুল শাখার অভিভাবক সদস্য পদে নির্বাচন অস্থায়ীভাবে স্থগিত করেছে আদালত। গতকাল সোমবার নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকায় বিষয়টি জানাজানি হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন।

মামলার বাদী আগা আনসারুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, ২০০০ সালে তাঁরা পরিবারের ৬ ভাই-বোন মিলে স্কুল এন্ড কলেজকে ১৭ শতক জায়গা দান করেন। এরপর থেকে ২০১৯ সাল পর্যন্ত গর্ভনিং বডির কমিটিতে দাতা সদস্য হিসেবে বাদী আগা আনসারুল ইসলাম চৌধুরীকে স্থান দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে ২০২১ সাল থেকে তাঁর নামটি দাতা সদস্য থেকে বাদ দেওয়া হয়। তাঁর নাম কেন বাদ দেওয়া হলো-এ বিষয়ে জানতে চেয়ে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারকে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোন জবাব পাওয়া যায়নি।

গত অক্টোবর মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রতিষ্ঠানটির স্কুল শাখার অভিভাবক সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২৪-২৬ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ, ২৭ অক্টোবর মনোনয়ন বাছাই, ২৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৯ নভেম্বর (মঙ্গলবার) ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। এর বিপরীতে নির্বাচনে ২টি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী রয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, গভর্নিং বডির নিয়ম অনুযায়ী দাতা সদস্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু দাতা তালিকা থেকে আমার ও আমার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ায় আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। তাই আমি বিষয়টি জানতে গত ৩১ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সহকারী জজ আদালতে অভিযোগ দায়ের করলে আদালত রোববার প্রতিষ্ঠানটির স্কুল শাখার নির্বাচন অস্থায়ীভাবে স্থগিতের আদেশ দেন।

বিজয়করা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন সোমবার সন্ধ্যায় বলেন, ‘আদালতের নির্দেশে নির্বাচনটি স্থগিত করা হয়েছে। এর বাইরে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি’।

নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন সোমবার সন্ধ্যায় বলেন, ‘মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার বিকেলে বিজ্ঞ আদালত কর্তৃক নির্বাচন স্থগিতের একটি আদেশনামা পাওয়ার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net