1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের তৎপরতায় সড়ক দুর্ঘটনা-মৃত্যুর হার কমেছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের তৎপরতায় সড়ক দুর্ঘটনা-মৃত্যুর হার কমেছে

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ বার

উচ্চ আদালতের নির্দেশনায় ও হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্ত¡াবধানে মিয়াবাজার হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে বিগত ১০ মাসে সিএনজি চালিত থ্রি হুইলার চলাচল কমে যাওয়ায় দুর্ঘটনা প্রায় নেই বললেই চলে। এতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারও কমে গেছে। চৌদ্দগ্রামের সাধারণ মানুষসহ সচেতন মহল বেশ আনন্দচিত্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতায় গত দশ মাস ধরে থ্রি-হুইলার এর দুর্ঘটনা সংগঠিত হয় নাই। যার ফলে সড়কে মৃত্যুর হারও অনেকাংশে কমে গেছে। গত তিন মাসে মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৪৫৫টি মামলা দিয়ে ২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পরিমানে থ্রি হুইলার চালকদের জরিমানা করে। জরিমানার এ অর্থ পপ মেশিনের মাধ্যমে সরকারী চালান প্রদান স্বাপেক্ষে উপায় ই-ক্যাশের মাধ্যমে সরকারী কোষাগারে জমা করা হয়। মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে ও দুর্ঘটনা কমাতে মিয়াবাজার হাইওয়ে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net