ঢাকা   ০৫:৪৪:৩৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ১১৩টি আবেদন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে ১১৩ জনের আবেদন পত্র দাখিল।

বৃহস্পতিবার-শুক্রবার (১১ ও ১২ নভেম্বর) দুইদিন ব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত এ আবেদন গ্রহণ কার্যক্রম চলে। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে স্থানীয় সাংসদ কার্যালয়ে (দলীয় কার্যালয়) উপজেলা আ’লীগ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত মনোনয়ন বোর্ড এর সদস্য উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদকের নিকট চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দেন।

উপজেলা আ’লীগের দপ্তর সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ১নং কাশিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ সহ ১৫ জন, ২নং উজিরপুরে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ সহ ৭ জন, ৩নং কালিকাপুরে বর্তমান চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ ৬ জন, ৪নং শ্রীপুরে বর্তমান চেয়ারম্যান শাহজালাল মজুমদার সহ ৫ জন, ৫নং শ্রভপুরে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান সহ ৬ জন, ৬নং ঘোলপাশায় বর্তমান চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সহ ৮ জন, ৮নং মুন্সীরহাটে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম সহ ৯ জন, ৯নং কনকাপৈতে বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল সহ ১৪ জন, ১০নং বাতিসায় বর্তমান চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু সহ ১০ জন, ১১নং চিওড়ায় বর্তমান চেয়ারম্যান একরামুল হক সহ ১১ জন, ১২নং গুনবতীতে বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ খোকন সহ ১৫ জন ও ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজী জানে আলম সহ ৭ জন। সর্বমোট ১১৩ জন প্রার্থী মনোনয়ন চেয়ে দলীয় কার্যালয়ে আবেদন পত্র জমা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের ১২টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, আপিল দায়েরের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ ডিসেম্বর ও ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর-২০২১।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি