ঢাকা   ১২:৩৬:৫৭ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

তেলিহাটি ইউনিয়নে আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

শ্রীপুর থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৪১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

বুধবার (৩ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কারখানার এজবিপি ভবনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করলেও পরে আরও ৬টি ইউনিট যোগ দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বিকট শব্দে কারখানার আশপাশের বহুতল ভবনের জানালার গ্লাস ভেঙে পড়েছে। বিকট শব্দের সঙ্গে কালো ধোয়া ও আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঝাঁঝালো গন্ধে আশপাশের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে ৯টি ইউনিট আগুন নিভানোর কাজ করে। কারখানার বিভিন্ন ভবনের পুরোটাতেই কেমিক্যাল উৎপাদন ও সংরক্ষণ করা হতো। হাইড্রোজেন পারক্সাইডের সংরক্ষিত স্টোরেজ বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ভবনের প্রত্যেক তলায় নানা ধরনের কেমিক্যাল সংরক্ষণ করা হতো। অগ্নিকাণ্ডের সময় কমপক্ষে ৫/৬ জন শ্রমিক ওই ভবনে থাকলেও আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন।

উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারী মাসের ১১ তারিখে এ কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে কয়েকজনের মৃত্যু হয়। আহত হয় ২৫ জন। ওই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হলেও পরবর্তীতে কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি