1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর মনোহরদীতে পঞ্চাশটি পরিবার জিম্মি, কবরস্থান ভেঙ্গে মসজিদ তৈরি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নরসিংদীর মনোহরদীতে পঞ্চাশটি পরিবার জিম্মি, কবরস্থান ভেঙ্গে মসজিদ তৈরি

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২৪ বার

নরসিংদীর মনোহরদীতে মানুষ চলাচলের একমাত্র রাস্তা দখল করে প্রাচীর দেয়ায় গৃহবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার। মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে হরিনারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন একটি মসজিদ নির্মাণ কে কেন্দ্র করে প্রায় পঞ্চাশটি পরিবারকে জিম্মি করে রেখেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবার বলে অভিযোগ উঠেছে। রাতের আধারে রাড়ি-ঘর ভাংচুর করে তৈরি করা হয়েছে প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। এতে দেড় থেকে দুইশ মানুষ মানবেতর জীবনযাপন করছে।
এলাকাবসীর অভিযোগ, জোড় করে বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে প্রাচীর দিয়েছে রমিজ উদ্দিন। রাতের আধারে লোকজন নিয়ে এলাকার অনেক ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। সে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। হরিনারায়ণপুর গ্রামে রাসেল মিয়া, ইসলামমিয়া, ইব্রাহীম মিয়া,সামাদ সরকার,লিটন সরকার,ইবল সরকার, সফিকুল সরকার,জুয়েল সরকার,বাসেদ মিয়া,আলামিন মিয়া,নুরা মিয়া,ফারুক সরকার,আাসাদ সরকার,দেলোয়ার সরকার,বকুল সরকার,আমোনা বেগম, রাশিদা বেগম,মিনারা বেগম,রাশিদা বেগম নুরনাহার,আসমা বেগম,রাবিয়া বেগম,হাফিজা বেগম, মাসুদা বেগম,রেহেনা বেগম,নুরজাহান বেগম, সারবান, তাসলিমাসহ ৫০টি পরিবার তারা গৃহবন্দী, চলাচলের রাস্তা বন্ধ। প্রভাবশালী রমিজ উদ্দিনের হাত থেকে পারিবারিক কবরস্থানও রক্ষা পায়নি। কবরস্থান ভেঙ্গে মসজিদ তৈরির কাজ করছে। তবে মসজিদ তৈরি তার মূল লক্ষ নয়, এখানকার জায়গা দখল করা তার উদ্দেশ্য বলে অভিযোগ উঠেছে। অবৈধ ভাবে দেয়া প্রাচীর অপসারণ করে গৃহবন্দী পরিবারদের যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানায় স্থানীরা।
এই ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রবিউল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার কাছে কেউ রাস্তার জমি নেওয়ার জন্য আসেনি যদি ওদের রাস্তার জন্য জমি দরকার হয় আমি দিয়ে দিব আমি এলাকার সবাইকে নিয়ে বিষয়টির সমাধান করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net