1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহ নটরডেম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিরাপদ সড়কের দাবিতে ময়মনসিংহ নটরডেম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মহি উদ্দিন আরিফ বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫২১ বার

নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি ঢাকা বাইপাস রোডে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে । এ সময় পুলিশ ও ট্রাফিক সদস্যদের আশপাশে অবস্থান করতে দেখা গেছে। বাইপাস মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানিয়ে স্লোগান দেয় ‘উই ওয়ান্ট জাস্টিজ’ ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই, আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কি করে শীর্ষক স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

দাবিগুলো হলো, নটরডেম কলেজের সামনে একটি ওভারব্রিজ দিতে হবে,ছাত্রদের ভাড়া হাফ করতে হবে,কলেজের সামনে সিএনজি মাহেন্দ্র, অটো,বাইক,বাস-ট্রাকের গতিসীমা সীমিত রাখতে হবে,ড্রাইভিং ছাড়া কোন গাড়ি রাস্তায় চলতে পারবে না,সবার জন্য সড়ক নিরাপদ করা,২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা।

ঘটনাস্থলে উপস্থিত ময়মনসিংহ সদর থানার পুলিশ কর্মকর্তা মাহাবুব জানান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান করছে। চারদিকে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের সড়কে অবস্থান, আন্দোলন ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য পুলিশও আশপাশে অবস্থান করছে। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net