1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবি আয়েশা (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

মৃত বিবি আয়েশা চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরকলমী গ্রামের মোঃ আকরাম হোসেন ওরফে রাসেল এর স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনে চাচাতো-জেঠাতো ভাইবোন। তাদের দুটি ছেলে সন্তান আছে।

২ নভেম্বর (মঙ্গলবার) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়, সোমবার দুপুরে হঠাৎ বিবি আয়েশার হাত-পা ঠান্ডা হয়ে আসলে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আয়েশার স্বামী মোঃ আকরাম হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শুনেছেন রাগের বশে তার স্ত্রী ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাইফুদ্দিন আনোয়ার বলেন, পরিবারের দাবি অনুযায়ী আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net