1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডা. কামাল উদ্দিন ফতেয়াবাদ স্কুলের সভাপতি হওয়ায় সংবর্ধিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রখ্যাত নিউরোসার্জন প্রফেসর ডা. কামাল উদ্দিন ফতেয়াবাদ স্কুলের সভাপতি হওয়ায় সংবর্ধিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৭৮৮ বার

বিশিষ্ট নিউরো সার্জন, প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রামের হাটহাজারীস্থ শতাব্দীর ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

নবনিযুক্ত সভাপতি ডা. মো. কামাল উদ্দিন এর সংবর্ধনা বিদ্যালয়ের হলরুমে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে
মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক, সাবেক শিক্ষানুরাগী সদস্য এস এম মোরশেদ আলম চৌধুরী, সদস্য মো. শোয়াইব, সাবেক সদস্য মোহাম্মদ ইউনুচ, সাবেক শিক্ষানুরাগী সদস্য জিয়া আমানত, মোরশেদ হায়াত নয়ন, সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সেবিকা মুখার্জী।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি সার্বিক দিক নির্দেশনামূলক সারগর্ভ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

উল্লেখ্য, তিনি অত্র বিদ্যালয়েরই প্রাক্তন কৃতি ছাত্র। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়ন হবে বলে আশা প্রকাশ করছেন অভিভাবক ও স্থানীয়রা।

বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও পরিচালনা কমিটির পক্ষ হতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধান শিক্ষক/সচিব মো. আলী নাসের চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net