1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বুধবার চট্টগ্রামের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৪৩ বার

বুধবার (১৬ নভেম্বর) নির্দিষ্ট সময় পর্যন্ত চট্টগ্রামের নিউমুরিং, ষোলশহর ও বাড়বকুন্ডের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম নিউমুরিং, ষোলশহর ও বাড়বকুন্ডের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান: ১৬ নভেম্বর ২০২১ সকাল ৭টা থেকে দুপুর ১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ নিউমুরিং এর আওতাধীন ৩৩ কেভি আগ্রাবাদ সার্কিট-০২, ১১ কেভি আগ্রাবাদ-০৩, ০৬, ১৭ নং ফিডারের আওতায় আবিদর পাড়া, কাঠের মসজিদ, নিমতলা, সিডিএ-০১নং আবাসিক এলাকা, বন্দর। আবাসিক সংলগ্ন ও এর আশেপাশের এলাকা। সকাল ৭টা থেকে দুপুর ১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ ষোলশহর এর আওতাধীন ১১ কেভি ফিডার নং-অক্সিজেন ০১ (আংশিক) এর আওতায় আরেফিন নগর বাজার ও আশপাশ এলাকা। সকাল ৮টা থেকে বিকেল ৩টা: বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুন্ড এর আওতাধীন বারআউলিয়া বাড়বকুন্ড ৩৩ কেভি সার্কিট-০১ এর আওতায় বাড়বকুন্ড উপকেন্দ্রের সকল গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ ৩৩ কেভি সার্কিট-০২ এর মাধ্যমে চালু থাকবে। কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net