ঢাকা   ০৫:২০:২৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

ভাসানীকে কেউ বিক্রি করবেন না : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জাতির পিতার রাজনৈতিক জনক মওলানা ভাসানীকে কেউ বিক্রি করে রাজনৈতিক ক্ষমতা হাসিলের করবেন না। যদি পারেন, যদি যোগ্যতা থাকে নিজের ও নিজেদের রাজনৈতিক প্লাটফর্মকে শক্তিশালী করে জনগনের সমর্থন নিয়ে মাঠে থাকুন।

১৭ অক্টোবর সকাল ১০ টায় ‘মওলানা ভাসানী : নতুন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা মওলানা ভাসানী অনুসারী পরিষদসহ অন্য যে সকল রাজনৈতিক বা সামাজিক সংগঠন সত্যিকার্থেই ভাসানীর আদর্শের সবাইকে দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারার ৭ দফার সাথে যুক্ত হওয়ার আহবানসহ উপস্থাপন করেন- ১. অনতিবিলম্বে বিভাগ- জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বাজার-হাটে দ্রব্যমূল্যর তালিকা স্থাপন করতে হবে। ২. পাইকারি মূল্য রাষ্ট্রিয়ভাবে নির্ধারণ করতে হবে। ৩. সড়কপথে সকল প্রকার চাঁদাবাজী-হয়রানি বন্ধে কার্যত পদক্ষেপ নিতে হবে। ৪. ব্যবসায়িদের সিন্ডিকেট প্রক্রিয়া ভেঙ্গে দিতে পারবে। ৫. টিসিবি পণ্য ও ডিলার ব্যবস্থার সকল রকম দুর্নীতি বন্ধে বিশেষ কমিটি গঠন করতে হবে। ৬. বাজারের মূল্য যেন কোনভাবেই বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে কার্যকর মনিটরিং টিম গঠন ও ৭. চাল-ডাল-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি দিয়ে কমাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি