1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল : সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মনোহরগঞ্জে মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল : সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩০৩ বার

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে দু’টি বাস একে অপরকে অভারটেক করার করার সময় ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রী বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের রুহুল আমিন ও সেফালি বেগম নামের এক দম্পতি ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নিলে একই গ্রামের প্রবাসী জুয়েলের মেয়ে কলেজ ছাত্রী মায়মুনা আক্তারকেও চিকিৎসক মৃত ঘোষনা করেন।
গুরুতর আহত অবস্থায় রিকশা চালক খোকনকে উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী উদ্ধার করেন নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদুর রহমান।
নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশও এসেছে। হতাহত ৪জনই একই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
পুলিশের নিষেধাজ্ঞা স্বত্তেও মহাসড়কে ঝুঁকি নিয়ে অটোরিকশা চালানোর কারণে ওই এলাকায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর পাশবর্তী নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হন আরও চারজন। এছাড়াও ওই এলাকার বিভিন্ন স্থানে মহাসড়কের উপর ইট-বালুর স্তুপ তৈরি করে রাখার কারণেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে এবং সড়কের উপর অবৈধ ভাবে ইট-বালুর স্তুপ তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net