ঢাকা   ০৩:৫২:৩৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

মাত্র ৫ মাসে হিফজ শেষ করেন স্কুলে পড়ুয়া শিশু শিক্ষার্থী নাদিয়া সোলতানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৭৩৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কোরআনের হাফেজ হলেন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর কন্যা দারুল কারীম মাদরাসার মহিলা হিফজখানার ছাত্রী নাদিয়া সুলতানা আজিজা।

নাদিয়া একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী। সে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়ে। করোনাকালী সময়ে নাদিয়ার স্কুল বন্ধ হয়ে যায়। এসময়ে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক থেকে দূরে সরে গেলেও নাদিয়ার বাবা সে সময়টিকে কাজে লাগান দারুণভাবে। সে সুযোগে তার কন্যা নাদিয়া সুলতানা আজিজাকে স্কুল বন্ধের সময়ে গত বছরের অক্টোবর মাসে বাঁশখালী পৌরসভাস্থ দারুল কারীম মহিলা মাদরাসার হিফজখানায় ভর্তি করিয়ে দেন। সল্প সময়ে নাজেরা শেষে করে চলতি বছরের ৩০ মে তার হিফজের সবক শুরু হয়। সর্বমোট ৫ মাস (১৫০ দিন) তার হিফজ সম্পন্ন হয়।

দারুল কারীম মাদরাসা ও মহিলা হিফজখানার প্রতিষ্টাতা পরিচালক সাংবাদিক শফকত হোছাইন চাটগামী বলেন, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় নাদিয়া সুলতানা আজিজা স্কুল থেকে এসে মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করেছেন। গতকাল (১ নভেম্বর) সোমবার তার হিফজের সবক সম্পন্ন হয়। ৫ মাস পুর্বে বিগত ৩০ মে তার হিফজের সবক শুরু হয়েছিল। ১১ বছরের শিশু নাদিয়া স্কুলে এবার ৭ম শ্রেণীর পরীক্ষার্থী। সে অত্যান্ত মেধাবী, অত্যান্ত নম্র ভদ্র। মাত্র পাঁচ মাসে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি অনেকের হৃদয়ে নাড়া দেবে। অনেকে আদুরে সন্তানদের কোরআনের হাফেজ করার সৌভাগ্য অর্জন করার স্পৃহা খুঁজে পাবে নাদিয়াকে দিয়ে।

উল্লেখ্য, বাঁশখালী জলদী দারুল কারীম মাদরাসার মহিলা হিফজখানায় বর্তমানে ৩ জন হাফেজা/শিক্ষিকার তত্ত্বাবধানে ৬৫ জন ছাত্রী অধ্যায়নরত আছেন। তাছাড়া দারুল কারীমের মুল পুরুষ শাখায়ও বর্তমানে হাফেজ সাহেবের সংখ্যা ৫ জন। ১১ জন শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে এখানে ২ শতাধিক ছাত্রছাত্রী অধ্যায়নরত আছেন। সাড়া জাগানো ইসলামিক স্কলারদের উপস্থিতিতে প্রতিবছর হেফজ সম্পন্নকারী ছাত্র ছাত্রীকে হিফজ সমাপনী পাগড়ি ও সম্মাননা প্রদান করেন ওই মাদরাসা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি