ঢাকা   ০৩:১২:৫৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মীরসরাইয়ে স্বদেশ বিচিত্রা পত্রিকার বর্ষপূতি উৎযাপন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৬১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘দৈনিক স্বদেশ বিচিত্রা ’ পত্রিকার পঞ্চম বর্ষপূতি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসদস্থ জয়নাল টাওয়ারে অবস্থিত মীরসরাই প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক জার্নালিস্ট’স কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কেটে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন। দৈনিক স্বদেশ বিচিত্রা স্টাফ রিপোর্টার অজয় কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
এই সময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল বলেন, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ৫ বছরে দেশের পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই পত্রিকার সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে উঠে আসুক মুক্তিযুদ্ধে স্বপক্ষে, সরকারের উন্নয়ন অগ্রগতি কথা।
বিশিষ্ট সমাজকর্মী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ে সদস্য বাবু স্বপন চৌধুরী বলেন, যেখানে খ্যাতিমান সাংবাদিক, যাদের লেখনীতে ধার আছে, সত্য সংবাদ নির্ভয়ে প্রকাশ করে। তারই একটি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা। সংবাদপত্রের মাধ্যমে জনগণ আসল সত্য ঘটনা জানতে পারে। তবে এখন অনেকে সাংবাদিক পরিচয় দেয়, তারা মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্ত করে। সত্যিকারের সাংবাদিকতা যারা করে তারা নিরলসভাবে শ্রম মেধা দিয়ে তাদের পেশাকে সমৃদ্ধ রেখেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার মীরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, মোহনা টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম সোহেল,কমল পাটোয়ারী, দৈনিক বানিজ্য প্রতিদিন, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি হামিদুর রহমান তুষার,

মাস্টার ট্রাভেল্স ইন্ট্যানেশাল এর স্বাত্তাধিকারী এম আলা উদ্দিন, বিশিষ্ট সমাজকর্মী শাহাদাত হোসেন ও মোহম্মদ আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি