1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোহনা টিভির ১২বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীপুরে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে- লুৎফুর রহমান কাজল এমপি বন্যাদুর্গতদের সহায়তায় সকল সংস্থার সমন্বয়ে গুরুত্বারোপ পার্বত্য প্রতিমন্ত্রীর আল হায়াত হাসপাতালকে ঘিরে শেয়ার নিবন্ধন ও হিসাব নিয়ে অভিযোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন

মোহনা টিভির ১২বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীপুরে আলোচনা সভা

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার

মোহনা টেলিভিশনের ১২বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে জেলা পরিষদ ডাকবাংলোতে মোহনা টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকারের উদ্যোগে এ বর্ষ পদার্পণ উদযাপিত হয়।

শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার সাংবাদিক এম এম ফারুকের সভাপতিত্বে ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন বেপারী, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, যুগান্তর পত্রিকার সাংবাদিক আব্দুল মালেক, আমাদের নতুন সময় পত্রিকার সাংবাদিক ফজলে মমিন প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবকন্ঠ ও ঢাকা পোস্টের সাংবাদিক শিহাব খান,ভোরের পাতার শ্রীপুর প্রতিনিধি বায়েজিদ আকন্দ, স্বদেশ প্রতিদিনের সাংবাদিক আব্দুল আজিজ, দৈনিক আমার সময়ের সাংবাদিক মোঃ আফসার উদ্দিন আহমেদ , দৈনিক প্রভাতী খবরের সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল,দৈনিক ভোরের চেতনার বার্তা সম্পাদক মোঃ হাদিউল আলম মোড়ল,দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক ফুয়াদ মন্ডল, দৈনিক বাংলাদেশের আলো শ্রীপুর প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন দৈনিক,দৈনিক মুক্ত খবরের সাংবাদিক আরিফ প্রধান, ভোরের সময়ের সাংবাদিক হিজবুল বাহার, সাংবাদিক আব্দুল্লাহ আল সুমন, ব্যবসায়ী জুবায়ের আহমেদ, শিশু সাংবাদিক পারভেজ প্রমূখ।

এছাড়াও শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net