1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার

বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর পর রাউজানে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি )ও দাখিল সমমানের পরীক্ষা। প্রথমদিনে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার তিনি গহিরা ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাউজান আর আর এ সি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরির্শন করেন। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা,মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী। সারাদেশে এ বছর ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৭টি প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৬১ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে রাউজানে ৯৮৩ জন এসএসসি পরিক্ষার্থীর মধ্যে ৯৭৯ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেন।৬ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেনি।৪টি কেন্দ্রে পরিক্ষায় চলছে। ৪টি কেন্দ্র হচ্ছে রাউজান আর আর এসি সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান গহিরা এ জে ওয়াই বহুমুখি উচ্চ বিদ্যালয়, রাউজান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দেওয়ান পুর এস কে সেন উচ্চ বিদ্যালয়। সকাল ১০টা থেকে এসব কেন্দ্রে এস এস সি পরীক্ষা শুরু হয়। একইদিন সকাল ১০টা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রাউজান গহিরা এফ, কে জামেউল উলুম কামিল মার্দ্রাসা, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রাসা, কাগতিয়া এশাতুল উলুম কামিল মার্দ্রাসায় ৮শত ৩জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৭৭১ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেন। এতে ৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানায়, রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net