1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীতে ৩ ইউপিতে নৌকার বিজয় ধ্বনি উড়ছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

রাজস্থলীতে ৩ ইউপিতে নৌকার বিজয় ধ্বনি উড়ছে

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩০০ বার

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিনয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ বিনাভোটে নির্বাচিত এবং ১টিতে জনগনের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী আদোমং মারমা নৌকা প্রতীকে নির্বাচিত বলে নিশ্চিত করেছে রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস।
৩ নং বাংগাল হালিয়া ইউনিয়ন পরিষদে নৌকা সমর্থিত প্রার্থী আদোমং মারমা প্রায় ২৬৭৪ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা প্রায় ১৯২৭ ভোট পেয়েছেন। অন্যদিকে হাত পাখা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রশিদ আকন্দ পেয়েছেন ৩০০ ভোট। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩ ইউপির ১নং ঘিলাছড়ি ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী পুচিংমং মারমা নির্বাচিত হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়।
রবিবার (২৮ নভেম্বর) সকাল থেকে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাহাড়ী অধ্যুষিত এলাকা হওয়ায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা নির্বাচনের আগের রাত ১২ টা থেকে কঠোর অবস্থান নেয়।
নতুন নির্বাচিত চেয়ারম্যান আদোমং মারমা বলেন, এলাকার জনসাধারনের মানুষের কাছ থেকে পবিত্র ভালোবাসা পেয়ে নির্বাচিত হয়েছি। সুতরাং এলাকার জনগণকে ডিজিটাল উন্নয়নের পরিনত আশা থেকে বঞ্চিত করবো না বলে জানান তিনি। একই ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ঞোমং মারমার ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ নির্বাচনী কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কেন্দ্রের ফলাফল প্রকাশ করে এই তথ্য গনমাধ্যমকে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net