1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট জেলা পরিষদের আওতায় ২১ কোটি ১১ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ শেষ পর্যায়ে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

লালমনিরহাট জেলা পরিষদের আওতায় ২১ কোটি ১১ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজ শেষ পর্যায়ে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩১৩ বার

লালমনিরহাট জেলা পরিষদের আওতায় ২১ কোটি ১১ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। বদলে গেছে লালমনিরহাটের চিত্র। জানা গেছে, লালমনিরহাট জেলা পরিষদের ২০১৯-২০২০ইং অর্থ বছরে ১০ কোটি ১ লক্ষ ৬৯ হাজার, ২০২০-২০২১ইং অর্থ বছরে ৬ কোটি ১০ লক্ষ এবং ২০২০-২০২১ইং অর্থ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে ইতোমধ্যে ২০২১-২০২২ইং অর্থ বছরে উন্নয়ন কাজে ৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়। লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান জানান, লালমনিরহাট জেলার ৫ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এতিমখানা, কবর স্থান, দৃষ্টি নন্দন, শেখ রাসেল শিশু পার্ক, ডাক বাংলো, অডিটরিয়াম ও শ্মশান নির্মাণে মোট ২১ কোটি ১১ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দে উন্নয়ন প্রকল্পের কাজ অধিকাংশ শেষ পর্যায়ে এবং কিছু কাজ চলমান রয়েছে। উল্লেখ্য লালমনিরহাটের প্রবীণ রাজনীতিবিদ ও সিনিয়র আইনজীবি মোঃ মতিয়ার রহমান লালমনিরহাট জেলা পরিষদের প্রথমে প্রশাসক ও পরে চেয়ারম্যান এর দায়িত্ব নেয়ার পর লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হওয়ায় জেলার চিত্র বদলে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net