ঢাকা   ০১:১২:৪৩ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শরণখোলায় তৃণমূল বিএনপির ভাবনায় আসাদুজ্জামান আসাদ

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৫৮৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা বিএনপির আগামী নতুন কমিটিতে জাতীয়তাবাদী বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক,সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা শরণখোলা উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ আসাদুজ্জামান আসাদ তালুকদারকে উপজেলা বিএনপির নতুন কমিটির গুরুক্তপূর্ন নেতৃত্বে চায় দলটির তৃণমূল নেতা-কর্মীরা।

বাগেরহাটের শরনখোলা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তৃনমুল নেতা কর্মীদের সাথে একান্ত আলাপ চারিতায় উঠে এসেছে তরুন এই নেতার নাম। আসাদুজ্জামান আসাদ তালুকদার তৃনমুল কর্মীদের মাঝে আস্হা অর্জন করেছেন দলীয় বিভিন্ন আলোচনায় তৃণমূলের নেতা কর্মীরা এ দাবি জানিয়ে বলেন।বিএনপির রূপকল্প ভিশন ২০৩০ বাস্তবায়নে তরুণ প্রজন্মের নেতা হিসেবে আসাদুজ্জামান তালুকদারের বিকল্প নেই।

উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বলেন, আসাদুজ্জামান আসাদ নেতৃত্বে এলে রাজনীতিতে তরুণ প্রজন্মের আস্থা বাড়বে। তাই আসছে কমিটিতে আসাদ ভাইকে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা জরুরি।

উপজেলা ছাত্রদল নেতা এইচ,এম শাহীন বলেন, সৎ পরিছন্ন আপোষহীন ত্যাগী বহু হামলা মামলার শিকার হয়ে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ে দলের বর্তমান দুঃসময়ে নেতা কর্মীদের পাশে থেকে বিপদে আপদে খোজ রাখা এই তরুণ নেতা নেতৃত্বে এলে এই উপজেলা বিএনপির রাজনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে।তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের কাছে আসাদুজ্জামান আসাদ সঠিক রাজনৈতিক নেতা হবেন। তরুণরা রাজনীতিতে উৎসাহিত হবেন।কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

সেচ্ছাসেবক দলের নেতা সেলিম খান বলেন, সময়ের দাবির প্রতি সমর্থন রেখে আসাদ ভাইকে নেতৃত্বে এগিয়ে আনা জরুরি। সামনের দিনে উপজেলা বিএনপির নেতৃত্ব নতুন পথের সন্ধান পাবে। তার হাত ধরে ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের এগিয়ে আনলে দেশ এগিয়ে যাবে। তরুণরা বিপথে যাওয়া থেকে বিরত থাকবে।

এ ব্যাপারে বিএনপির তরুন নেতা মোঃ আসাদুজ্জামান আসাদ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন সহ বিএনপির দূর্ঘ হিসেবে পরিচিত শরনখোলা উপজেলা বিএনপিকে শক্তিশালী করে জনগনের সরকার প্রতিষ্ঠা করার লক্ষে তৃনমুলের ভাবনা অত‍্যান্ত গুরুত্বপুর্ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি