1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর পৌরশহরসহ বিভিন্ন স্হানে যানজট নিরসনে বিশেষ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

শ্রীপুর পৌরশহরসহ বিভিন্ন স্হানে যানজট নিরসনে বিশেষ সভা অনুষ্ঠিত

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৯৩ বার

গাজীপুরের শ্রীপুর পৌর শহরসহ গোটা উপজেলায় যানজট নিরসন কল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলা ক্ষনিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম প্রধান,শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, পৌরসভার সচিব সরকার দলিল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আরজু সরকার, শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন রতন প্রমুখ

এসময় উপস্থিত বক্তারা একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের পরামর্শ দিয়েছেন।
এগুলো হচ্ছে, উপজেলা শহরে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রাক লোড আনলোড সম্পন্ন করতে হবে। বিশেষ সিপটিংয়ের ভিত্তিতে লেবারদের দ্বারা এই লোড আনলোড সম্পন্ন হবে বলে উল্লেখ করা হয়। উপজেলা শহরের যানজট নিরসন কল্পে পৌর এলাকার ১০টি পয়েন্টে অটোবাইক ষ্ট্যান্ড থাকবে। এই সমস্ত ষ্ট্যান্ডে বাইরের অটোবাইকগুলো থামবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার মাওনা চৌরাস্তা ফ্লাইওভার আশপাশের বাস দাঁড় করিয়ে রাখা যাবেনা। এছাড়াও কোনক্রমেই রাস্তার উপর বাস দাঁড় করানো যাবে না। সড়কের উপর যানবাহন দাঁড়ানো বন্ধ করাসহ রিক্সা ষ্ট্যান্ড, ট্রাক টার্মিনাল নির্মাণের উপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে অটোরিকশা সড়কে কাঁচামাল বিক্রি ও দোকানের মালামাল সড়কে রাখলে মামলা/জরিমানার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net