1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা থেকে ৪শ মিটার জাল জব্দ-প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাতে বেলায় চলে মাছ ধরার হিড়িক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

হালদা থেকে ৪শ মিটার জাল জব্দ-প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাতে বেলায় চলে মাছ ধরার হিড়িক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭২ বার

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র (বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ) হালদা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত জাল পেতে মাছ ধরার মহোৎসব চলছে। নৌ পুলিশ, রাউজান ও হাটাজারী উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে রাতে বেলায় চলে মাছ ধরার হিড়িক। হালদা রক্ষায় হালদার দুই পাড়ের জনপ্রতিনিধিরাও রাখছে ব্যাপক ভূমিকা। প্রশাসনের পাশাপাশি কয়েক দাফায় কয়েকজন চেয়ারম্যান নিজ দায়িত্বে গোপন সংবাদের ভিক্তিতে নদীতে পেতে রাখা জাল জব্দ করেন। গত ৩ নভেম্বর দিবাগত রাতে উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল সহযোগিতায় ও ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার আলম মেম্বারের নেতৃত্বে উরকিরচর সুজার পাড়া বাকর আলী চৌধুরী ঘাট এলাকা থেকে প্রায় ৪ শত মিটার জাল জব্দ করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেছেন দক্ষিণ রাউজান ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রায়হান, গ্রাম পুলিশ সাজ্জাদ, ইমরান হোসেন বাপ্পী। এর আগে গত ২ নভেম্বর দিবাগত রাতে পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফের নেতৃত্বে প্রায় দুই হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নিকট হস্তান্তর করেন এই চেয়ারম্যান। উরকিরচরে মাছ শিকারে পাঁতানো ৪ শত মিটার জাল জব্দ করা প্রসঙ্গে সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র রক্ষায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নির্দেশনায় নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net