1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল জব্দ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি |
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র (বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ) হালদা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত জাল পেতে মাছ ধরার মহোৎসব চলছে।নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত হালদা নদীতে ঘের জাল,ভাসা জাল, বড়শী দিয়ে মাছ শিকার করায় মৎস প্রজনন ক্ষেত্রসহ জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। নদীতে যান্ত্রিক নৌযানের আঘাতে মারা যাচ্ছে মা মাছ সহ ডলফিন। হালদা নদীর মা মাছ রক্ষায় নৌপুলিশ মোতায়েন ও রাউজান হাটহাজারী উপজেলা প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালিয়ে হালদা নদী থেকে বিপুল পরিমান জাল জব্দ ও যান্ত্রিক নৌযান ধ্বংস করা হলেও থেমে নেই মাছ শিকার ও যান্ত্রিক নৌযান চলাচল। ৭ নভেম্বর রবিবার বিকাল ৪ টার সময়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ রাউজান থানার পুলিশ, নৌপুলিশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে স্প্রীড বোট যোগে মদুনাঘাট ব্রীজ থেকে রাউজানের উরকিরচর ইউনিয়নের সার্কদা, দেওয়ানজী ঘাট, নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময়ে হালদা নদীতে মা মাছ শিকারের জন্য বসানো ৫ হাজার মিটার ভাসা জাল নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল রাউজান উপজেলা নির্বাহী অফিসার তার উপজেলা পরিষদে নিয়ে আসেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর মা মাছ সহ জীব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে । হালদার মা মাছসহ জীব বৈচিত্র রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net