1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২ মাসে ৮৯৩ জন শিক্ষক-কর্মচারীর কাজ সম্পন্ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের সাথে মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

২ মাসে ৮৯৩ জন শিক্ষক-কর্মচারীর কাজ সম্পন্ন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের সাথে মতবিনিময়

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহীর সাথে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।এতে পরিচালক আরিফ ইলাহী বলেন সেপ্টম্বর মাসে প্রভাষক পদ হতে সহকারী অধ্যাপক/জ্যেষ্ঠ প্রভাষক ২৮ জন ও উচ্চতর স্কেলে ১৩জন এবং নভেম্বরে ৬২৭জন ও উচ্চতর স্কেলে ১৮৪ জন পদোন্নতি লাভ করেন।২১জন নতুন শিক্ষক- কর্মচারী নতুন এমপিও ভূক্তি হন।এসময় রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের অধ্যক্ষ তাঁর কলেজে ৩জন প্রভাষক,একজন সহকারী গ্রন্থাগারিগ ও একজন কর্মচারীর উচ্চতর স্কেল লাভ করায় পরিচালকের নিকট কৃতজ্ঞতা জানানো হয়।মতিবিনিময় সভায় পরিচালকের আন্তরিকতা,কাজের দক্ষতা ও কলেজের শিক্ষক -কর্মচারীদের প্রতি দরদের মূল্যায়ন স্বরূপ ফুল ও ক্রেস্ট দিয়ে কৃতজ্ঞতা জানানো হয় পরিচলক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহীকে।এসময় উপস্থিত ছিলেন রাজানগর রানীরহাট কলেজের অধ্যক্ষ আহছানুল করিম পীরজাদা, বাঁশখালী উপকুলীয় কলেজের উপাধ্যক্ষ বশির-উজ্জামান কনক,বরমা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খালেদুর রহমান,রাঙ্গুনীয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক নুরুল হুদা, এয়াছিনশাহ পাবলিক কলেজের সহকারী অধ্যাপক বিকিরণ বড়ুয়া,মুহাম্মদ আবদুল জাব্বার,মুহাম্মদ লোকমান সিকদার,কক্সবাজার চকরিয়া বদরখালী কলেজের ভাঃ অধ্যক্ষ মুহাম্মদ মনির প্রমুখ।এসময় সকল শিক্ষক গণ যোগ্য পরিচালক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহীর মাধ্যমে বর্তমান শিক্ষাবান্ধব জননেত্রী শেখ হাসিনা সরকারের কাজকে এগিয়ে নিচ্ছেন বলে দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net