https://www.dailyshamolbangla.com/
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ আরোপ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গহিরা দরোগার হাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আরোপ আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের বেলচূড়া সুজারমোল্লা পাড়ার বাবুল হকের ছেলে।বেশ কয়েকদিন আগে আরোপ তার মায়ের সাথে নানার বাড়ি গহিরায় বেড়াতে যায়।আজ সকালে সে নানার বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ সবার অজান্তে পুকুরে পড়ে যায়।পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উপজেলা স্বাস্থ্য কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া তাবাস্সুম বলেন,আজ দুপুরের দিকে মৃত অবস্থায় একটা শিশুটি আনা হয়। আমরা শিশুটিকে পরিবারের কাছে হস্থান্তর করি।