ঢাকা   ০১:৩৮:৪২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আবারও শ্রেষ্ঠ এসপি গাজীপুরের শফিউল্লাহ

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবারও ঢাকা রেঞ্জে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন গাজীপুরের এস এম শফিউল্লাহ বিপিএম। অপরাধ নিয়ন্ত্রণ,আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় বিশেষ ভূমিকা এবং ন্যায় নিষ্ঠা দায়িত্বশীলতার সাথে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় (অক্টোবর-২১) তিনি ঢাকা রেঞ্জের এসপিদের মধ্যে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন। এর আগের মাস সেপ্টেম্বরেও তিনি শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছিলেন।

২২ নভেম্বর সোমবার ঢাকা রেঞ্জ কার্যালয়ের সন্মেলন কক্ষে মাসিক সভায় ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এসপি শফিউল্লাহকে সন্মাননা সনদ ও পুরষ্কার প্রদান করেন।

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কার তুলে দেয়ার পর সভায় সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করে সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশ দেন। এসময় ঢাকা রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি