1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ই-নালিশ" নামে অ্যাপস চালু করেছে নোয়াখালী জেলা প্রশাসন, থাকছে যেকোনো সামাজিক অবক্ষয়ে অভিযোগ দায়েরের সুযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

“ই-নালিশ” নামে অ্যাপস চালু করেছে নোয়াখালী জেলা প্রশাসন, থাকছে যেকোনো সামাজিক অবক্ষয়ে অভিযোগ দায়েরের সুযোগ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৯০ বার

সমাজে হরহামেশাই ঘটছে বিভিন্ন সামাজিক অপরাধ, সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ সমস্যার। এসকল সামাজিক সমস্যা হতে পরিত্রাণ ও সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে জনবান্ধব করতে প্রয়োজন সুনির্দিষ্ট তথ্যের।
এই ধারণা থেকেই নোয়াখালী জেলা প্রশাসন
কর্তৃক ডেভলপ করা হয়েছে “ই-নালিশ” নামে একটি মোবাইল অ্যাপস।
অ্যাপসটির শুভ উদ্বোধন করেন জনাব মোঃ কামরুল হাসান এনডিসি, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।

“ই-নালিশ” অ্যাপ্লিকেশন ব্যবহার করে একজন সচেতন নাগরিক বা ভুক্তভোগী তার অভিযোগটি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারবেন মূহুর্তের মধ্যেই।
ই-নালিশ অ্যাপ্লিকেশন গুগোল প্লে স্টোর (https://play.google.com/store/apps/details?id=com.metacoders.nijhumictlimited.eproshashon)
থেকে যে কেউ ডাউনলোড করে নিজের মোবাইলে ইন্সটল করে জানাতে পারবেন নিজের পাশাপাশি অন্যের পক্ষে অভিযোগ। অভিযোগ দাখিলের ক্ষেত্রে ঘটনার স্থানসহ, অভিযোগের ধরন নির্বাচন, যেমন- বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি বা জন্ম-মৃত্যু নিবন্ধন ইত্যাদিসহ কার বরাবর অভিযোগ দাখিল করতে চান তা নির্বাচন করার মাধ্যমে অতি সহজেই অভিযোগ দাখিল করতে পারবে। অভিযোগের সাথে প্রমাণস্বরূপ যুক্ত করা যাবে ছবি, ভিডিও, ডকুমেন্টসহ ওয়েব লিংক।
নোয়াখালী জেলা প্রশাসক বলেন,
এভাবেই “ই-নালিশ” অ্যাপ্লিকেশন নিশ্চিত করবে সুষ্ঠু জবাবদিহিতা, হ্রাস করবে বিভিন্ন সমাজিক সমস্যা, নিশ্চিত করবে নিরবিচ্ছিন্ন সরকারি সেবা যার ফলে অর্জিত হবে জনবান্ধন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net