1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওরা ৩ জন ভারতীয় গরু পাচারকারীর লাইনম্যান অন্তরালের হুন্ডী ও মাদকদ্রব্য পাচার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ওরা ৩ জন ভারতীয় গরু পাচারকারীর লাইনম্যান অন্তরালের হুন্ডী ও মাদকদ্রব্য পাচার

প্রথমপর্ব

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার

ওরা ৩ জন ভারতীয় গরু পাচারকারী ও বিজিবির লাইনম্যান। অন্তরালে হুন্ডী ও মাদকদ্রব্য পাচার সিন্ডিকেটের মূল হোতা। গোয়েন্দা সংস্থা অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখছেন। জানা গেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের দইখাওয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোঃ সাইদুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজসে প্রতিদিন ভারতের চোরাপথ দিয়ে গরু, ইয়াবা, মদ, গাঁজা, হিরোইন ও ফেন্সিডিল বন্যার পানির মতো পাচার হয়ে আসছে। সীমান্ত রক্ষাবাহিনী নামে মাত্র টহল দিয়ে বুঝান দেন। কিন্তু এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর ২০২১ ইং শনিবার রাত ৮ ঘটিকার সময় ৯০২নং পিলার দিয়ে ভারতীয় ১২টি গরু পাচার করা হয়। এসময় সুচতুর হুন্ডী মাইদুল ইসলাম গং বিজিবির ক্যাম্প কমান্ডার মোঃ সাইদুল ইসলামের সাথে ক্যাম্পের বাহিরে গোপন বৈঠক করছিল। এ সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় ১২টি গরু ও মাদকদ্রব্যের চালান পাচার করে আনেন। এছাড়া গত ৩১ অক্টোবর ২১ইং রোববার সীমান্তের ৯০৩নং পিলার দিয়ে ভারতীয় ৮টি গরু এবং মাদকের বিশাল চালান পাচার করে। অপরদিকে ওই দিনেই ৯০২নং পিলার দিয়ে গভীর রাতে ২০টি ভারতীয় গরু পাচার করছে। গত ২ দিনে ৪০টি ভারতীয় গরু পাচার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এর প্রতি গরু বাবদ বিজিবি কমান্ডার মোঃ সাইদুল ইসলাম ও হুন্ডী মাইদুল ইসলাম গং ২ হাজার টাকা কমিশন পেয়ে থাকে। ৪০টি গরু পাচারে ৮০ হাজার টাকা নিয়ে কমান্ডার ৪০ হাজার এবং মাইদুল গং ৪০ হাজার টাকা ভাগ বাটোয়ারা করে নেন। ভারতীয় গরু ও মাদক পাচারের সময় হুন্ডী মাইদুল ইসলাম কখনো বিজিবির কমান্ডারের সাথে বৈঠক করে এ সুযোগে পাচার করে। আবার কখনো পাচারের সময় ওই গরু ও মাদক পাচারকারীদের সাথে চক্রটি মোটরসাইকেল নিয়ে মোহরা দেন। অভিযোগ রয়েছে দইখাওয়া সীমান্ত মাদক, গরু পাচারের নিরাপদ রুট। যা দেখার যেন কেউ নেই। কতিপয় অসৎ বিজিবির কর্মকর্তার কারণে গরু ও মাদক পাচার হয়ে আসছে। যা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফলে যুব সমাজ আজ ধ্বংসের দ্বার-প্রান্তে। ওই সীমান্তের কৃষকরা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, প্রতিদিন রাতে গরু ও মাদক পাচার করায় আমাদের ধান ক্ষেত ও চলতি মৌসুমের শাক-সবজি নষ্ট করে দিচ্ছে। আমরা ভয়ে মুখ খুলতে পারিনা। তারা জানান, ওরা ৩জন পেশায় গরু, মাদকদ্রব্য ও হুন্ডী ব্যবসায়ী। হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্ত মাদক ও গরু পাচারের আলোচিত নিরাপদ রুট হলেও সীমান্তরক্ষাকারী বাহিনী পাচার রোধে তেমন কোন তৎপরতা নেই। উল্লেখ্য হুন্ডী মাইদুল ইসলাম অবৈধভাবে ১৬ কোটি ৭২ লক্ষ, রবিউল ইসলাম ওরফে রবি ৩ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ও আমিনুর রহমান ১ কোটি ৮০ লক্ষ টাকার অবৈধ পথে মালিক বনে গেছে। মাত্র ২০১৯-২০২১ সালের মধ্যে তারা কীভাবে এতো টাকার মালিক বনে গেছে তা খতিয়ে দেখার দাবী এলাকাবাসীর। হুন্ডী ব্যবসায়ী মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি ও আমিনুর রহমান হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
এব্যাপারে বিজিবি’র কমান্ডার মোঃ সাইদুল ইসলামের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net