1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় মধ্যরাতে নারীসহ আ.লীগ নেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

গাইবান্ধায় মধ্যরাতে নারীসহ আ.লীগ নেতা আটক

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১৪ বার

গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে (৪৭) নারীসহ হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আকন্দপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃত আব্দুর রাজ্জাক একই ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে এবং গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানায়, মোবাইল ফোনে ওই নারীর সাথে কথাবার্তা বলতেন আব্দুর রাজ্জাক। এক সময় ওই নারীকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে দেখা করতে চান। ওই নারীর স্বামী ঢাকায় কাজ করায়

শনিবার (২৭ নভেম্বর) রাত নয়টার দিকে তার ঘরে ঢুকেন আব্দুর রাজ্জাক। স্থানীয় এক ব্যক্তি ওই নারীর ঘরে কথাবার্তার শব্দ শুনে এলাকার অন্যান্য লোকজনদের জানালে তারা ওই নারীর ঘরে প্রবেশ করে। পরে খাটের নিচ থেকে আব্দুর রাজ্জাককে হাতেনাতে আটক করে।

পরে আটক আবদুর রাজ্জাকসহ নারীকে এলাকাবাসী তার হাত-পা রশি দিয়ে বাঁধে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুর রাজ্জাককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এক কাজের মেয়ের সঙ্গে অনৈতিক কাজে ধরা পড়ায় তাকে বিয়ে করতে বাধ্য হন এই আওয়ামী লীগ নেতা।

ঘটনাস্থলে থাকা গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক হানিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই নারীর ঘরে জনতার হাতে আটক হওয়া আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়েছে। ওই নারীর জবানবন্দির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net