ঢাকা   ০১:০৪:২২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

গাজীপুরে চলন্ত ট্রাকের পেছনে পিক আপের ধাক্কায় হেলপার নিহত

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় চলন্ত ট্রাকের পেছনে পিকআপের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) ভোরে ময়মনসিংহগামী লেনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ (২৫), জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওজায়ের আল—মাহমুদ আদনান জানান, ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক ধরে একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় পেঁৗছালে ভোর পাঁচটার দিকে ট্রাকটির একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকের গতি কমে যায়। এসময় পেছনে থাকা একইগামী দ্রুতগতির একটি পিকআপ ওই ট্রাকের পেছনে গিয়ে জোরে ধাক্কা খায়। এতে ওই পিক আপের সামনের অংশ দুমড়ে—মুচড়ে গিয়ে পিক—আপের হেলপার আরিফ আটকা পড়েন। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার পর পর দুই গাড়িরই চালক গাড়ি দু’টি ফেলে রেখে পালিয়ে যান। পরে ট্রাক, পিক—আপ জব্দ করে থানায় নেয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে রোববার দুপুরে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান চৌধুরী জানান, ঘটনাস্থলে পেঁৗছে পিক আপের কিছু অংশ কেটে নিহতের মরদেহ বের করে আনা হয় এবং নাওজোর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি