1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের আলকরায় চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন ভূঁইয়ার উঠোন বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামের আলকরায় চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিন ভূঁইয়ার উঠোন বৈঠক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৮২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৪নং আলকরা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় বিভিন্ন গ্রামের সর্ব সাধারণের উপস্থিতিতে উঠোন বৈঠক করেছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট আ’লীগ নেতা মাঈন উদ্দিন ভূঁইয়া।

তিনি শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় সর্ব সাধারণের সঙ্গে উঠোন বৈঠকে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ৫ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

উঠোন বৈঠকে মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, “আমি ছাত্রলীগের মাধ্যমে ছাত্রজীবন থেকে দলের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছি। বর্তমানে বাংলাদেশ তথ্য-প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসাবে প্রিয় নেতা সাবেক সফল রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি’র নিদের্শনায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশায় আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক সফল রেলমন্ত্রী মো মুজিবুল হক এমপির সার্বিক দিক-নির্দেশনায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গীবাদ নির্মূল সহ আলকরা ইউনিয়নকে অপরাধমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এছাড়াও রাস্তাঘাট, পুল-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধন করে আলকরা ইউনিয়নকে একটি শান্তির জনপদে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net