1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে নারীর অধিকার এবং অংশগ্রহন বিষয়ে সরকারী সেবাদানকারীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

দিনাজপুরে নারীর অধিকার এবং অংশগ্রহন বিষয়ে সরকারী সেবাদানকারীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৭৩ বার

দিনাজপুরে নারীর অধিকার এবং অংশগ্রহন বিষয়ে সরকারী সেবাদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে সকালে সুইজ হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচ‘র আয়োজনে দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে নবনির্বাচিত নারী জনপ্রতিনিধি ও নেতৃত্ব প্রদানে আগ্রহী নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল আলম,শিক্ষা প্রকৌশল কর্মকর্তা গুলেনাহার বেগম এবং ৫ নং শশরা ইউপি সদস্য মো: আজিজুর রহমান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অপরাজিতারা নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে সরকারী দপ্তরে নিজেদের সমস্যা,সম্ভবনা এবং বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, নারীরা যদি সর্বক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহনে সক্ষমতা অর্জন করতে পারে ও অর্থনৈতিক ভাবে স্বয়ং সম্পন্ন এবং স্বাবলম্বী হতে পারে তাহলেই কেবল নারীর অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে অবদান রাখা সম্ভব। তারা বলেন,কারো মুক্ষাপেক্ষি নয় বরঞ্চ তৃনমুল থেকে শুরু করেই নারীদের যোগ্যতা অর্জনেও সক্ষম হতে হবে। দক্ষতা ও উন্নয়নমুলক কর্মকান্ডে নেতৃত্ব প্রদানের লক্ষে নিজেদের এলাকায় জনমুখী কর্মকান্ডের সাথে বেশি বেশি সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করলে সেবাপ্রদানকারীদের সাথে অপরাজিতাদের সমন্বয় বৃদ্ধি পাবে। যার ফলে নারী নেতৃত্বের বিকাশ ঘটবে এবং দরিদ্র জনগোষ্ঠীর সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাসহ অর্ধ-শতাধিক নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অপরাজিতা প্রকল্পের ডেমক্রেসি ওয়াচের সদর উপজেলা সমন্বয়কারী মো: মুশফিকুর রহমান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net